কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন - Western Pre-Cadet School

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন

প্রকাশিত: September 25, 2026
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:৪৫টা থেকে দুপুর ১২:৪৫টা পর্যন্ত “শিক্ষকদের জন্য AI অভিযোজন (AI Adaptation for Teachers)” শীর্ষক ৬০ মিনিটের একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। সেশনটি পরিচালনা করবেন জনাব সাওয়াদ পারভেজ। সেশনে পাঠ পরিকল্পনা, কার্যকর শিক্ষাদান, শ্রেণিকক্ষের কার্যক্রম, শিক্ষণ উপকরণ তৈরি, মূল্যায়ন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধিতে AI টুলের ব্যবহার ও বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
সংবাদে ফিরে যান